ঢাকা | আগস্ট ৪, ২০২৬ - ৪:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শরীয়তপুরে ভেদরগঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 6, 2023 - 11:55 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 109 বার

শরীয়তপুর প্রতিনিধি মাহবুবুর রহমান: শরীয়তপুরে ভেদরগঞ্জের( সার্কেল) এসপি ও অফিসার ইনচার্জ ওসি মাসিক সমন্বয়ের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। মাসিক কল্যাণ সভায় ভেদরগঞ্জ ও সখিপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে আগস্ট মাসের শ্রেষ্ঠ সার্কেলে এসপি নির্বাচিত হয়েছেন ভেদরগঞ্জ এসপি ( সার্কেল) ভেদরগঞ্জ, মোঃ মুসফিকুর রহমান ।

ছাড়া ও শরীয়তপুরের ৮ থানায় এলাকায় ভিতরে আইন শৃঙ্খলা রক্ষা, অবৈধ মাদক উদ্ধার গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে শরীয়তপুরের পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম এর কাছ থেকে সম্মাননা সার্টিফিকেট গ্রহণ করেন,ভেদরগঞ্জ ( সার্কেল) এসপি মোঃ মুসফিকুর রহমান ও ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম ওবায়দুল হক।