নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
ফারুক আহমেদ:নেত্রকোনা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১৭-১৮তম সেশনের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান গত (৫সেপ্টেম্বর) মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
জানা যায় এই ব্যাচটি ছিলো অত্র বিভাগের ২১তম ব্যাচ। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থীরা গত (৫সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ৩টার দিকে অত্র বিভাগের হল রুমে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মোঃ তানিম সরকার ও তমা রাণী রায় এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন, অত্র বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি সকল বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অনেক গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্যদেন ও সকল বিদায়ী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যদেন, অত্র বিভাগের প্রভাষক মোহাম্মদ হুমায়ুন কবির, প্রদর্শক মোহাম্মাদ জাকির হোসেন।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যদেন, মোঃ জসিম, শাকিল মিয়া, ইয়ার খান, খাইরুল ইসলাম, নয়ন সিকদার, মিনহাজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওত করেন শাকিল মিয়া, গীতা পাঠ করেন সাথী রাণী পন্ডিত, এবং কবিতা আবৃত্তি করে আতাউল্লা সালমান, ফারুক আহমেদ, নাসরিন সুলতানা মেরী, ইসলামী সংগীত পরিবেশেন করেন জন্টি আক্তার, সানি আহমেদ।
উপস্থিত ছিলেন, অফিস সহায়ক মোহাম্মদ রোকন উদ্দিন রোকন সহ সকল বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথি বৃন্দসহ উপস্থিত প্রত্যেককে কটি করে ক্র্যাস্ট প্রদান করা হয় এবং অত্র বিভাগের পক্ষ থেকে প্রত্যেক বিদায়ী শিক্ষার্থীদের একটি করে শৈল্পিক প্রিন্টিং মগ উপহার দেওয়া হয়। এর পূর্বে কেক কাটে অত্র বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মনিরুল ইসলাম। সর্বশেষে অস্রু সিক্ত চোখে আবেগঘন মুর্হুর্তের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়। এর পর সন্ধ্যা ৬টার দিকে সবাই নিজ নিজ বাসায় ফিরে যায়।








