ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ৯:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ সদরে নয়া সাব -রেজিষ্ট্রার মোঃ রফিকুল ইসলাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 2, 2026 - 2:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

আরিফ রব্বানী ময়মনসিংহ:ময়মনসিংহের সদর উপজেলার নয়া সাব -রেজিষ্ট্রার হিসেবে মোঃ রফিকুল ইসলাম যোগদান করেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তিনি এ উপজেলায় নয়া সাব রেজিষ্ট্রার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সাব রেজিষ্ট্রার হিসেবে কর্মরত ছিলেন এবং বিদায়ী সাব রেজিষ্ট্রার জাহিদ হাসানের স্থালাভিসিক্ত হন।

এর আগে গত ২৬অক্টোবর তারিখে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৬ এর উপসচিব মো. মাসুদ আলী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এক যোগে দেশের ৮৫ সাব রেজিষ্ট্রারকে বদলীর আদেশ দেওয়া হয় এবং বদলি তালিকায় থাকা কর্মকর্তাদের ২৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। একই আদেশে ময়মনসিংহ সদরের পূর্ববর্তী সাব-রেজিস্ট্রার মো. জাহিদ হাসানকে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় বদলি করা হয়েছে।

নব যোগদানকারী সাব রেজিষ্ট্রার রফিকুল

তার পুর্ববর্তী কর্মস্থল নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সাব রেজিষ্ট্রার হিসেবে অত্যন্ত সুনাম ও সততার সাথে সাধারন মানুষের সেবা প্রদান করেন। এদিকে নয়া এ কর্মস্থলে সদরের মানুষের জমি সংক্রান্ত সেবা দিতে প্রশাসন, মিডিয়া কর্মী, দলিল লেখক সদস্যবৃন্দসহ সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

এদিকে মঙ্গলবার সদরে যোগদানের পর সাব-রেজিষ্ট্রার রফিকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছায় বরন করেন সদর উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দরা। অপরদিকে নব যোগদানকৃত সাব-রেজিষ্ট্রারকে স্বাগত জানিয়েছেন দলিল লেখক সহ সেবা প্রত্যাশী এলাকাবাসী।

নতুন এই সাব রেজিষ্ট্রারের মেধা, দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সদর সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হয়ে উঠবে এমন প্রত্যাশা করছেন সেবা গ্রহীতারা।