কামারগাঁ ইউপির দক্ষিন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত!
সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির দক্ষিন শাখার ওয়ার্ড ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ই সেপ্টেম্বর বুধবার কামারগাঁ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে বিকেল ৪টা দিকে ৩,৪,৫,৬,৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তানোর যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না ।
কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি মিঞা সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সচিপদ সাহা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন,কামারগাঁ উত্তর শাখার সভাপতি আলাউদ্দিন প্রামানিক,সাধারন সম্পাদক নির্মল সরকার, তানোর উপজেলা কৃষক লীগের সভাপতি রাম কমল সাহা কামারগাঁ ইউপি আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সুফি কামাল মিন্টু।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৩নং ওয়ার্ডে সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক সুফি কামাল ৪নং ওয়ার্ডে সভাপতি ওয়াহেদুর রহমান শিমুল ও সাধারণ সম্পাদক দুলাল মন্ডল,৫নং ওয়ার্ডে সভাপতি আবুল হোসেন ধুলু ও সাধারণ সম্পাদক বকুল সরকার, ৬নং ওয়ার্ডে সভাপতি সাইদুন নবী ডাবলু ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ৭নং ওয়ার্ডে সভাপতি শ্রী নিখিল চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক এন্তাজ আলী বুলু নির্বাচিত হন।








