ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জামালগঞ্জে একসাথে মায়ের বিষপানে ৩ সন্তানের মৃত্যু বেচে গেল- মা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 24, 2023 - 5:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 208 বার

মুরাদ মিয়া,সুনামগঞ্জ:সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পল্লীতে স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে মাসহ তিন সন্তানের কীটনাশক পানে তিন সন্তানের মৃত্যু হয়েছে। মা কে গুরুত্বতর আহত অবস্থায় সিলেট এমেজি ওসমানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে ।

নিহতরা হল, সাহিদ মিয়া ( ০৭), তামজীদ (১৪), সাকিবা( ১২)।রবিবার সকাল ১০টায় জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয় ও এলাকাবাসী সূত্র জানান, উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপূর গ্রামে জাহাঙ্গীরের সাথে স্ত্রী যমুনা বেগম (৩৫) ঝগড়া করে, যমুনা বেগম (৩৫),সাহিদ(০৭),

তামজীদ(১৪),সাকীবা (১২)কীটনাশক প্রান করে। তাদের চিৎকার চেঁচামেচি করলে এক পর্যায়ে গ্রামের লোকজন তাহাদেরকে চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ অবস্থায় জামালগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে পাঠান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

সুনামগঞ্জ সদর হাসপাতালে পৌঁছালে কতব্যরত চিকিৎসকগন সাহেদ( ০৭), তামজীদ(১৪),সাকিবা( ১২) কে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানান কিটনাশকের বিষপানে ৩ সন্তানের মৃত্যু হয়েছে। মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মা বেঁচে আছে এখনো। কিন্তু তিন সন্তান মারা গেছে। তাদের পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।।