ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সরকারের উন্নয়ন চিত্র নিয়ে মুন্ডুমালা পৌরসভায় আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 25, 2023 - 2:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

সোহানুল হক পারভেজ (রাজশাহী) :
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ কর্তৃপক্ষের আয়োজনে বেলা ১০ টার সময় পৌর কনফারেন্স রুমে সরকারে উন্নয়ন বিষয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পৌর মেয়র সাইদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু, কাউন্সিলর মিজানুর রহমান বুলবুল, আতাউর রহমান, নাহিদ হাসান ও মোহাম্মদ হোসেন মুন্টু ছাড়াও নারী কাউন্সিলর আকলেমা বেগম।

পৌর নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন প্রকৌশলী মনিরুল ইসলাম নাজমুল হাসানসহ সকল কাউন্সিল কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় সুসিল সমাজের প্রতিনিধিরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় পৌর মেয়র সাইদুর রহমান বর্তমান সরকারের আমলে পৌরসভা এলাকায় রাস্তাঘাট ড্রেনসহ অবকাঠানো ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বলে অভিহিত করাসহ দেশ ব্যাপি সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষ মুহুর্তে উপজেলা পর্যায়ে স্থানীয় সরকারের উন্নয়ন মেলায় মুন্ডুমালা পৌরসভা শ্রেষ্ঠ উপাধি পাওয়ায় ক্রেস মেয়রের হাতে আনুষ্ঠানিক ভাবে তুলেদেন কাউন্সিলর ও কর্মকর্তারা।#সোহানুল হক পারভেজ রাজশাহী ২৫ সেপ্টেম্বর ২০২৩