ধর্মপাশায় এমপি শামিমা খানমের পথ সভা
ফারুক আআহমেদ,ধর্মপাশা:ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ কৃষক লীগের উদ্যোগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানমের পথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ধর্মপাশা উপজেলা বঙ্গবন্ধু চত্বরে এই পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায়, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সদস্য সুশীল সরকারের সভাপতিত্বে সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম প্রধান অতিথির বক্তব্যে তিনি আওয়ামীলীগ সহ সকল সহযোগী অঙ্গসংগঠন ও তৃণমূলের সকল নেতাকর্মীদের আহবান করে বলেন, আসুন সবাই একত্রিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলি, তাঁর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারো আওয়ামীলীগের সরকার গঠন করি।
সভায়, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক সালাউদ্দিন, পার্শ্ববর্তী নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানা কমিটির সদস্য বদরুল আলমসহ ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জের আওয়ামীলীগ সহ সকল সহযোগী অঙ্গসংগঠন ও তৃণমূলের প্রায় দুই হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।








