ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ৪:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়ামতপুরে হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 29, 2023 - 3:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিএনপির নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ২৯ অক্টোবর রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে সমাবেশ করে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা যুবলীগের সভাপতি ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম।

অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবেদ আলী দেওয়ান, সরকার কামাল হোসেন, আব্দুস সামাদ, যুগ্ন সাধারণ সম্পাদক মনোরঞ্জন মুজমদার, সহ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন প্রমূখ।