ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ১২:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মপাশায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে যুব র‍্যালী ও আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 2, 2023 - 10:30 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

ফারুক আহমেদ, ধর্মপাশা : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে যুব র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১নভেম্বর) সকাল ১১টার দিকে ধর্মপাশা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই যুব র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

র‍্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা একে.এম শামছুল হক এর সঞ্চালনায় বক্তব্যদেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার উত্তপল কুমার সরকার, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউপির বাবুপুর যুব ও সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ শরিফুল্লাহ চৌধুরী, সেলবরষ ইউপির উপমা সংগঠনের সভাপতি তালহা চৌধুরী ও সাংবাদিক এম.এম.এ রেজা পহেল।

বক্তব্যে বক্তারা বলেন যুব সমাজ হচ্ছে একটি দেশের গুরুত্বপূর্ণ উপাদান। কারণ একটি দেশ স্মার্ট ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে ওঠতে হলে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবরা স্মার্ট হলে দেশ হবে স্মার্ট ও সমৃদ্ধ। পরে যুবদের নিয়ে বিভিন্ন কাজে অবদান রাখায় সুখাইড় রাজাপুর উত্তর ইউপির বাবুপুর যুব ও সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ শরিফুল্লাহ চৌধুরী ও সেলবরষ ইউপির উপমা সংগঠনের সভাপতি তালহা চৌধুরীকে সম্মাননা ক্র‍্যাস্ট প্রদান করা হয়।