ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেউ নাশকতা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না ওসি নাজিম উদ্দীন।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 2, 2023 - 10:41 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 98 বার

মুরাদ মিয়া, সুনামগঞ্জ : তাহিরপুর থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন,গুজব ও নাশকতা প্রতিরোধে তাহিরপুর থানা পুলিশের সব সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। যাতে করে কেউ হাট বাজার ও গ্রামে গুজব সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করতে না পারে।
সমাজে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে তাহিরপুর থানা পুলিশ।

বুধবার (১নভেম্বর)তাহিরপুর উপজেলার শ্রীপুর(উত্তর) ইউনিয়নের বিভিন্ন বাজার পরিদর্শনে শেষে,শ্রীপুর বাজারে রাত ৮টার সময় জুয়া, মাদক,গুরু চুরিসহ অপরাধ ও নাশকতা বিষয়ে এ পথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা জানেন পুলিশ সদস্যদের দিন-রাত সব সময়ই কাজ করতে হয়। যেকোনো সময় যেকোনো প্রয়োজনে যেকোনো জায়গায় যেতে হয় পুলিশকে।

তিনি আরও বলেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন এলাকা থেকে অনেকেরই নামে আমাদের কাছে নাশকতা ও জুয়া জড়িত যারা আছেন তাদের নামে মেসেজ গিয়েছে, দয়াকরে কেউ নাশকায় জড়াবেন না।বর্তমানে নিত্য নতুন প্রযুক্তির কারণে দ্রুত গতিতে অপরাধীকে সনাক্ত করা ও আইনের আওতায় আনা যায়। এজন্য অপরাধ নিয়ন্ত্রণের জন্য ও মূল অপরাধীকে খুঁজে পেতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে আমরা সবসময় প্রস্তত আছি।

ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দীন আরও বলেন,একজন কৃষকের যদি ২টা গুরু থাকে,আর সেই দুইটি গরু যদি চোর নিয়ে যায়,তাহলে এ কৃষকের নি:স্ব হওয়া ছাড়া আর কিছু থাকে না।তাই কোনো ব্যক্তি যাতে সমাজের মূল স্রোতের সাথে মিশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

বিশেষ করে বখাটেরা যেন রাস্তা,ঘাটে স্কুল,কলেজ,পড়ুয়া,ছাত্র ছাত্রীদেরকে ইভটিজিং করা থেকে বিরত থাকা। চুরি,ছিনতাই, এবং চোরাই গরু উদ্ধার ও মাদকদ্রব্য উদ্ধারে আপনাদের সহযোগিতা আমরা সবসময় গুরুত্ব দিয়ে যাচ্ছি।

এ সভায় ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি (ইনচার্জ) সজীব দেব রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তাহিরপুর থানার (নবাগত) কর্মকর্তা( ওসি) শেখ মোহাম্মদ নাজিম উদ্দীন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,থানার তদন্ত (ওসি) কাওসার আহমেদ।

অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন,তাহিরপুর থানার এস,আই,হেলাল,এস,আই আরফিনসহ,থানার পুলিশ কনেস্টবল ও স্হানীয় সাংবাদিক এবং শ্রীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড আওয়ামীগ সভাপতি,শামনুর আখন্জি,৭নং ওয়ার্ড আওয়ামীগের সাধারণ সম্পাদক,মানিক পাল বাজার কমিটির সহ-সভাপতি,আলম ও এলাকার সুশীল সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ ছিলেন।