ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৫:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কোরবান আলীকে সভাপতি, মাসুদকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সৌদিআরবের নতুন কমিটি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 16, 2023 - 5:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 133 বার

সৌদিআরব: বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি সৌদি আরবের ত্রিবার্ষিক সম্মেলন-২০২৩ সম্পন্ন হয়েছে, এতে বিগত কমিটির সফল সভাপতি কোরবান আলী বিশ্বাসকে সভাপতি, আতাউর রহমান মাসুদকে সাধারণ সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম প্রকাশ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাঈন উদ্দিন ভূইয়া।

এর আগে গতকাল ১৫ই ডিসেম্বর রোজ শুক্রবার জেদ্দার ওয়াদি মারির স্থানীয় একটি কমিউনিটি সেন্টার আল ফাহমায় বাদ জুমা সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুদ এর সঞ্চালনায় ও সভাপতি কোরবান আলী বিশ্বাস এর সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সৌদি আরব মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গুলাইল আঞ্চলিক শাখার সভাপতি আব্দুল্লাহ মিয়া, এরপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং সৌদি আরবের জাতীয় সঙ্গীতে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।

এরপর অত্র সংগঠনের অন্যতম সহ-সভাপতি ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান বেপারীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসমাইল হোসেন (সভাপতি বঙ্গবন্ধু পরিষদ), ওয়াজিউল্লাহ মিয়া (সভাপতি ফ্রেনডস্ অফ বাংলাদেশ জেদ্দা), সারতাজুল আলম দিপু (সভাপতি আওয়ামী পরিষদ জেদ্দা), মাইনুদ্দিন রতন (সভাপতি আওয়ামী ফাউন্ডেশন জেদ্দা), দেলোয়ার হোসেন সরকার (সদস্য চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক ফ্রেন্ডস্ অফ বাংলাদেশ জেদ্দা), জুয়েল সভাপতি কৃষকদের লীগ জেদ্দা।

এতে আরও বক্তব্য রাখেন অত্র সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ অলিউল্লাহ খান, সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, ইঞ্জিনিয়ার ইউসুফ মোল্লা, শওকত ইকবাল, শাহিন হোসেন রাজু, আবুল কালাম আজাদ, মোহাম্মদ নুরুজ্জামান, সুলতান সরদার, খায়রুল ইসলাম জহির, মোহাম্মদ শফিকুজ্জামান, মোহাম্মদ মমিন, আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মেজবা শিকদার দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম রাসেল প্রমুখ।

বক্তারা বলেন আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে জেদ্দাশ্ত সকল সংগঠন এবং বহি-বিশ্বের যে সকল সংগঠন রয়েছে সবাই মিলে বড় একটি অংশ দেশে গিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করার অনুরোধ করেন এবং যারা যেতে পারবেন না তারা যেন তাদের পরিবার এবং নিকট আত্মীয়দের মাঝে এই বার্তাটি পৌঁছে দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবারো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ এর প্রার্থীর মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে আবার ও সরকার গঠন করে চলমান উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারেন।

উপস্থিত ছিলেন অত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন আঞ্চলিক শাখার সভাপতি সাধারণ সম্পাদক গণ ও বাংলাদেশ থেকে আগত প্রত্যাগত আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য, আবুল বাশার বুলবুল দাম্মাম থেকে আগত ইনভেস্টার আইয়ুব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর সংগঠনের সাধারণ সম্পাদক তিনি তার মেয়াদকালীন সময়ের রিপোর্ট পেশ করেন এবং দ্বিতীয় অধিবেশনে প্রদান নির্বাচন কমিশনার সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও ইলেকশন কমিশনের সচিব শওকত ইকবালের সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশন শুরু হয় প্রথমেই প্রধান নির্বাচন কমিশনার পুরাতন কমিটিকে ভেঙে দেন এবং পরবর্তীতে নতুন কমিটিতে যাত্রা কাউন্সিলরদের কন্ঠভোটে সভাপতি সাধারণ সম্পাদকসহ আংশিক ভাবে কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুদ তার বক্তব্যে দারাজ কন্ঠে বলেন, ইনশাল্লাহ এই কমিটি নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে সাংগঠনিক কাজ আরো বেগবান ও আরও শক্তিশালী করে গড়ে তুলবেন।

নবনির্বাচিত সভাপতি কোরবান আলী বিশ্বাস বলেন, অতীতের সকল ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে বর্তমান কমিটিকে আরো শক্তিশালী বেগবান ও গতিশীল ভাবে চালিয়ে নিতে সকল নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।