ঢাকা | মে ৯, ২০২৬ - ১০:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে এডাবের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 26, 2023 - 2:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বে-সরকারী উন্নয়ন সংস্থা সমূহের সমন্বয়কারী সংগঠন এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে

সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় এডাব দিনাজপুর শাখার সভাপতি সুলতানা রাজিয়ার সভাপতিত্বে বেসরকারি উন্নয়ন সংস্থা এমবিএসকে এর হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় দিনাজপুর জেলা শাখার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিটিডাব্লিউ’র মো. মতিউর রহমানকে সভাপতি এবং এসইউপিকে’র মোজাফফর হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সহ-সভাপতি মোস্তফা কামাল (জেএসকেএস), সদস্য আমিনুল ইসলাম (সিটিএস),আব্দুল কাইয়ুম (স্বকল্প সোসাইটি), সেলিনা হক (এসসিডিএফ) ও সুলতানা রাজিয়া (এমবিএসকে) সদস্য নির্বাচিত করা হয়।