ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 17, 2026 - 5:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর  ধামইরহাট উপজেলা যুবদলের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০ টায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক আলতাফ হোসেন।
যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন এর সঞ্চালনায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলী, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোঃ হানজালা, সাংগঠনিক সম্পাদক শামিম কবির মিল্টন। বিএনপি ও অঙ্গ সঙ্গঠনের নেতা-কর্মিগন অভিযানে অংশগ্রহণ করেন।