ঢাকা | জুলাই ২, ২০২৬ - ৯:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে নৌকা ও কাঁচি প্রতীক প্রার্থীর এজেন্টকে আচরণ বিধি লংঘনে ১০০০ টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 29, 2023 - 4:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 86 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নে নিয়ম ভেঙে একাধিক নির্বাচনী অফিস করায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা,২০০৮এর ১৮(১)বিধি লংঘনের অপরাধে বাতাস পুর নৌকা প্রার্থীর এজেন্টকে এবং মালার মোড়ে স্বতন্ত্র কাচীঁ মার্কার প্রার্থীর এজেন্টকে ১০০০টাকা জরিমানা করা হয়।এবং বিধি বহিভূর্ত অতিরিক্ত অফিস গুলো অপসারণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার(২৮ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার সময় ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত।বিভিন্ন নির্বাচনী অফিস এ আচরণ বিধিমালা বিতরণ করা হয় এবং পরবর্তীতে যেন কোন আচরণ বিধিমালা লংঘন না করে সে ব্যাপারে সতর্ক করা হয়।পরিশেষে তানোর

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.বিল্লাল হোসেন রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী)আসনে প্রতি দ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীদেরকে জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা,২০০৮মেনে চলার জন্য অনুরোধ জানান।