ঢাকা | জুলাই ১, ২০২৬ - ৪:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সবাই ঐক্যবন্ধ হয়ে কাজ করলে কাঁচি প্রতীকের বিজয় সুনিশ্চিত -গোলাম রাব্বানি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 30, 2023 - 2:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 80 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহী-১ (তানোর -গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ পদ প্রার্থী গোলাম রাব্বানীকে কাঁচি প্রতীককে বিজয়ী করতে প্রচারণা চালিয়েছেন।২৯ডিসেম্বর(শুক্রবার )গোদাগাড়ী উপজেলার পানিহার,

গুমা,আহিরাহি,চাত্রাপুকুর ও তানোর পৌরসভার তানোর থানার মোড়ে এলাকায় গণসংযোগ করেন। পরে নির্বাচনী পথসভায় তিনি বক্তব্য রাখেন।গনসংযোগকালে তিনি বলেন আমাদের সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কাঁচি প্রতীকের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। আমার অনুরোধ কাঁচির বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

এসময় তানোর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি জাইদুর রহমান সহ শত শত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।