কেরানীগঞ্জে বইয়ের উৎসব পালিত
কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে সারা দেশের মতো বই উৎসব পালিত হয়েছে। আজ সকাল ১১ টায় কেরানীগঞ্জের জিনজিরা পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বই উৎসব পালিত হয়েছে ।
জিনজিরা পিএম পাইলট বালিকা বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবিনা খানমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য আরো বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলামাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল নাহার ,
পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এর সভাপতি জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকের হোসেন সাকু, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাক হোসেন প্রমুখ। এই স্কুলে ২ হাজার ছাত্রীদের মধ্যে নতুন বই প্রদান করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন প্রধানমন্ত্রী ৩৭ কোটি নতুন বই ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করবেন বিশ্বের মধ্যে এই দৃষ্টান্ত বিরল ।








