ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে (মনোনয়ন)প্রত্যাশী মিটু পাল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 21, 2024 - 1:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

সুনামগঞ্জ প্রতিনিধি:তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের (মনোনয়ন)প্রত্যাশী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামালপুর গ্রামের মৃত,গোপিকা পালের ছেলে লন্ডন প্রবাসী মিটু পাল, প্রতিনিয়ত মতবিনিময় সভাসহ গণসংযোগ করছেন।

দীর্ঘদিন ২০ বছর লন্ডন থাকার পর এবার দেশে এসে নিজ উপজেলা তাহিরপুরের মানুষের জন্য পাশে থেকে কাজ করতে চান।

তাহিরপুর উপজেলার সাধারণ মানুষের সাথে কথা বলে জানাযায়,তারা বলেন লন্ডন প্রবাসী মিটু পাল,এবার তিনি তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

উপজেলা অনেক নেতৃবৃন্দ বলেন,যে কয়েকজন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী রয়েছেন,তাদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে মিটু পাল।

তিনি মনোনয়ন পেলে উপজেলা চেয়ারম্যান পদটি শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন।এবিষয়ে মিটু পাল বলেন,আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

মিটু পাল আরও বলেন,দল যদি আমাকে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন দিয়ে মূল্যায়ন করে তাহলে এলাকাবাসীর জন্য নিজেকে উৎসর্গ করব।

আমি সুনামগঞ্জ ১- আসনের নবনির্বাচিত এমপি এডভোকেট রনজিত সরকার দাদা যদি আমার প্রতি সুনজর থাকলেই আমি আশাবাদী এবার উপজেলা পরিষদ নির্বাচনের কার্ড পাবো।