ঢাকা | মে ৫, ২০২৬ - ৪:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আবারো সুযোগ পেলে ময়মনসিংহকে আধুনিক নগরী গড়বো -ইকরামুল হক টিটু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 19, 2024 - 1:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রতীক বরাদ্দ আগামী ২৩ফেব্রুয়ারী। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতা। তবে ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ শেষ হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি, মনোনয়ন বাচাই সম্পন্ন হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি, আপিল নিষ্পতি ১৯ ও ২০ ফেব্রুয়ারির পর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২

ফেব্রুয়ারি,প্রতীক বরাদ্ধ ২৩ ফেব্রুয়ারি। এরই মধ্য দেয়া ও সমর্থন প্রত্যাশা করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পুরো শহরে এখন বইছে নির্বাচনী উৎসবের আমেজ। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। ভোটের মাঠ ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগের দলীয় প্রার্থী না থাকলেও নির্বাচনী আমেজের কমতি নেই সিটি এলাকায়। মেয়র প্রার্থী বর্তমান মেয়র ইকরামুল হক টিটুর পক্ষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পাড়া মহল্লায় দোয়া ও ভোট চাইছেন। আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু নগরীর বিভিন্ন ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দোয়া ও ভোট চাইছেন। তিনি নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড কে অব্যাহত রাখতে আবারো নির্বাচিত হতে ভোটারদের সমর্থন চেয়ে বেড়াচ্ছেন।

সেই ধারাবাহিকতায় (১৯শে ফেব্রুয়ারী) সোমবার
ইকরামুল হক টিটুকে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে নগরীর ২৯ নং ওয়ার্ডবাসীর আয়োজনে নিচকল্পা পীরবাড়ী সংলগ্ন মাঠে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হলে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র পার্থী মোঃ ইকরামুল হক টিটু।

এসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ ও আধুনিক নগর গড়তে হলে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নাই। ময়মনসিংহ বাসীর সুখে দুঃখে পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আমি আশা করি ময়মনসিংহবাসী উন্নয়নের পক্ষে ভোট দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন এ লক্ষ্যেই বিজয়ের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ময়মনসিংহ বাসীর কাছে প্রধানমন্ত্রীর নেতৃত্ব বিগতদিনের উন্নয়ন তুলে ধরে ভোট চাইছেন। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, স্থানীয় সরকারের ২০ বছরের পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার নির্বাচিত হতে পারলে আধুনিক এক বাসযোগ্য নগরী গড়ে তুলবো ইনশাআল্লাহ ।এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে ভোট চাইছেন প্রিয় নেতার পক্ষে।

এবারের নির্বাচনী ইশতেহারে মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সৃজনশীল আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশ্বমানের স্কুল, কওমি মাদ্রাসা, কলেজ ও ময়মনসিংহ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করাসহ নগরবাসীর নিরাপত্তা, যোগাযোগের উপযোগী নতুন নতুন রাস্তা, ফুটপাত নির্মাণসহ যানজট নিরসন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন মেয়র টিটু