ঢাকা | মে ৮, ২০২৬ - ৮:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, February 21, 2024 - 1:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 69 বার

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণিল আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরী ও ক্লাব চত্ত্বরে নির্মিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে সেখানে দেশাত্মবোধক ও ভাষার গান পরিবেশন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন শেষে সংক্ষিপ্ত প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস ।

এসময় ওসি রুহুল আমিন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবু সাজ্জাদ মোঃ সায়েম, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাহমিদুল ইসলাম , বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।