ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৮:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে ইউএনও অফিসের সামনে হামলা আটক ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 15, 2024 - 4:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদমান দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ১৪ মার্চ উপজেলা পরিষদ চত্ত্বরে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কাঁমারগা ইউপি ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ৮ জনকে বাদী করে তানোর থানায় মামলা করেন। এ ঘটনায় আজ ১৫ মার্চ শুক্রবার বেলা ১১ টার সময় ১ জনকে আটক করেছেন তানোর থানা পুলিশ। আটককৃত ব্যাক্তি হলেন ভাড়াটিয়া সন্ত্রাসী কামারগাঁ ইউপির মালশিরা গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র আব্দুল হান্নান।

জানা গেছে, উপজেলার কামারগাঁ (ইউপি) ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল মজিদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছেন সন্ত্রাসী আব্দুল হান্নানসহ তাদের লোকজন।

জানা গেছে,গতকাল উভয় পক্ষের লোকজন ইউএনও অফিস থেকে বেরিয়ে আশার পথে কথা কাটাকাটির একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় মৃত তাহের আলীর পুএ মজিদুলকে কিল-ঘুষি মেরে গুরুতর জখম করেন আব্দুল হামিদের পুত্র আব্দুল হান্নান। একপর্যায়ে আব্দুল মজিদ জ্ঞান হারিয়ে ফেলে,তাৎক্ষণিক মজিদুলকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। এখন তিনি মোটামুটি সুস্হ আছেন।

এ বিষয়ে আব্দুল মজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই ইউএনও অফিসে গিয়েছিলাম কিন্তু আমাকে আব্দুল হান্নানসহ তাদের সন্ত্রাসী বাহিনীরা আমাকে পরিকল্পিতভাবে মেরে ফেলার চেষ্টা করেন আল্লাহ আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছেন আমি আসামিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তীর দাবী জানাচ্ছি বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এ বিষয়ে তানোর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন,ডিপ টিউবওয়েল অভিযোগে মামলা হয়েছে ১ জনকে আটক করা হয়েছে বাকি আসামিদেরকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। #