মির্জাপুরে পূর্ব শত্রুতার জেরে বাবা ও ছেলেকে হত্যার চেষ্টা
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের বাদে হালালিয়া ঘোনাপাড়া গ্রামে বাবা ও ছেলেকে পূর্ব শত্রুতার জেরে হত্যার চেস্টা চালানো হয়েছে।
ঘটনাটি ঘটে গত রবিবার রাত আনুমানিক ৮:৩০ টার দিকে একটি পুকুর ক্রয় কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য ছেলে শুভ খানের উপর ঝাপিয়ে পড়ে এবং লোহার রড,বাঁশের লাঠি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ছেলেকে বাঁচাতে গিয়ে বাদী সহীদ খানের উপরও এই হত্যা কান্ড চালানো হয়। তিনি নিজেও নীলাফুলা ও রক্ত জমাট জখমের শিকার হন এবং তার পকেটে থাকা পুকুর ক্রয়ের ৫০,০০০ হাজার টাকা ১ নং বিবাদী সাগর মিয়া (২২) জোর পূর্বক ছিনিয়ে নেয়। এক পর্যায়ে বাবা ছেলের ডাক চিৎকারে আশপাশের কয়েকজন লোক আসিয়া তাদের উদ্ধার করেন। তা মামলার স্বাক্ষী হিসাবে লিপিবদ্ধ আছে।
এই ঘটনার বিষয়ে মামলার ১নং বিবাদী সাগর মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার বিষয়ে কোন কিছু জানেন না বলে অস্বীকার করেন।
উল্লেখ যে, বাদী সহীদ খান মির্জাপুর থানায় এজাহার প্রদান করিলে মির্জাপুর থানা কর্তৃপক্ষ এজাহার গ্রহন করে নাই।
একপর্যায়ে বাদী সহীদ খান এই ঘটনার ৬ জনকে বিবাদী করে মোকাম টাঙ্গাইলের বিজ্ঞ মির্জাপুর থানা জুডিঃ মাজিঃ আমলী আদালতে একটি মামলা দায়ের করেন যার মোঃ নং ১৬০/২০২৪ সন। যার ধারা হচ্ছে, ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩০৭/৩৭৯/৩২৬/৫০৬(II)/৩৪ দঃ বিঃ।
বিবাদীগণেরা হলেন, সাগর মিয়া (২২), রাতুল মিয়া (২১), উজ্জল মিয়া (২৫) , আরিফ হোসেন (৩৮) সর্ব সাং বাদে হালালিয়া ঘোনা পাড়া ৫. হাবিবুর রহমান (২৫), উজ্জল মিয়া (২৪) গ্রাম উফুলকি, থানা- মির্জাপুর, জেলা টাঙ্গাইলের বাসীন্দা বলে মামলায় লিপিবদ্ধ আছে।
এই ঘটনার প্রধান স্বাক্ষী গুরুতর আহত বাদীর ছেলে শুভ খান বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মামলাটি বর্তমানে ডিবির তদন্তে আছে বলে জানা গেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন, এই ঘটনার সম্পর্কে তিনি জানেন না। তবে থানায় এজাহার গ্রহন না করার বিষয়ে তিনি বলেন, হয়ত কোন কারন বসত নেয় নাই তবে এ বিষয়ে ক্ষতিয়ে দেখবেন বলে তিনি জানান।








