ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

উপজেলা চেয়ারম্যান ময়নার গণসংযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 15, 2024 - 11:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোরে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সৌজন্যে সাক্ষাৎ এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ।

জানা গেছে, ১৫ মার্চ শুক্রবার উপজেলার গোল্লাপাড়া হাটে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও উপজেলা নির্বাচনে করনীয় বিষয়ে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, কাউন্সিলর রোকনুজ্জামান জনি,
সাবেক কাউন্সিলর আব্দুল লতিব মন্ডল, ওয়াজির হাসান প্রতাপ সরকার, রাশেল সরকার উত্তম, পঙ্কজ হারদার ও সুরজিদ হালদার কালুপ্রমুখ।

অন্যদিকে উপজেলা নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। কাজেই সরকার তথা এমপি সমর্থিত প্রার্থীর বিজয় ব্যতিত এলাকার উন্নয়ন সম্ভব নয়। ফলে উপজেলার মানুষ উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে কোনো ব্যক্তি নয়, সরকার সমর্থিত প্রার্থীর বিজয় চাই।#