ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শাহরাস্তিতে নুরে মাদিনা তালিমুল কুরআন মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 15, 2024 - 11:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

মো: জাহাঙ্গীর আলম হৃদয় বিশেষ প্রতিনিধি:শাহরাস্তি পৌরসভাস্থ মেহের কালিবাড়ি নুরে মাদিনা তালিমুল কুরআন মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

নুরে মাদিনা তালিমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হেলাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার ও পৌর আওয়ামীলীগ নেতা মো: আবুল কাশেম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমদাদুল হক মিলন, পৌর কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ মো: আলী আজগর মিয়াজী, পৌর ৯ নং ওয়ার্ড কমিশনার মো: মিজান মোল্লা সহ নুরে মাদিনা তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ইসলামিক নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে নুরে মাদিনা তালিমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক ছাত্রনেতা ও বর্তমানে তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মোল্লা তার বক্তব্যে বলেন আমরা ক্ষনিকের জন্য দুনিয়ায় এসেছি, যে আল্লাহ আমাদের দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়েছেন একদিন যেকোনো মুহুর্তে আমরা তার কাছেই ফিরে যেতে হবে। আমি নুরে মাদিনা তালিমুল কুরআন মাদ্রাসা করেছি দিনের কাজ করার জন্য, যাতে করে ইসলামি শিক্ষায় শিক্ষিত হয়ে সকল শিক্ষার্থী দেশ ও সমাজের উন্নয়নে ভুমিকা রাখতে পারেন।

নুরে মাদিনা তালিমুল কুরআন মাদ্রাসায় ৪৮ জন শিক্ষার্থী পড়াশোনা করছে, ফেব্রুয়ারী মাসে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬ শিক্ষার্থী কুরআনের হাফেজ হয়েছে। নুরে মাদিনা তালিমুল কুরআন মাদ্রাসার সকল ভালো কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

প্রতিটি ভালো কাজের মধ্যেই রয়েছে আল্লাহর অশেষ রহমত। হেলাল উদ্দিন মোল্লা তার বক্তব্যে সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের এক নং সেক্টর কমান্ডার স্থানীয় সংসদ সদস্য মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে করে তিনি হাজীগঞ্জ – শাহরাস্তি উপজেলার মানুষের কল্যাণে কাজ করতে পারেন।

ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন হাফেজ মো: শাহজাহান।