কুয়েতে জাতীয় পাটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃবিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে। জাতীয় পাটি কুয়েত রাজ্য শাখার উদ্যোগে। গত ১ এপ্রিল ফরওয়ানিয়া মিক্স ইয়াকি রেস্টুরেন্টে।এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পাটি কুয়েত রাজ্য শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদ উদ্দিন হাসানের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহবায়ক ও জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মুরাদুল হক চৌধুরী, প্রকৌশলী ফরিদ উদ্দিন, নাসির উদ্দীন হাওলাদার, বিশিষ্ট সংগঠক আলীম উদ্দিন, বিমল রায়।
ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় পাটি কুয়েত শাখার শীর্ষ নেতৃবৃন্দ ও কুয়েত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে দেশ জাতির মঙ্গল কামনা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম এইচ এম এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।








