নিয়ামতপুরে ইউএনও ইমতিয়াজ মোরশেদ এর সফলতার এক বছর
জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ এর সফলতার সাথে এক বছর পূর্তি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তার প্রতি যতটা দায়িত্ব প্রদান করা হয়েছে ততটাই দায়িত্ব আস্থা সততা ও নিষ্ঠার সাথে পালন করে জনগণের প্রত্যাশার প্রাপ্য সেবা জনগণকেই বুঝে দিতে কাজ করে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ নিয়ামতপুর উপজেলায় যোগদানের এক বছর পূর্ণ হতে না হতে সর্বস্তরের নাগরিকের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।
বিভিন্ন সফলতার মধ্য দিয়ে তিনি সফল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন, সু-দক্ষ প্রশাসনিক সমন্বয়, বিচক্ষনতার সাথে সদাশয় সরকারের উন্নয়ন কর্মকান্ড তদারকি, যৌতুক-বাল্যবিবাহ রোধ, গরীব অসহায় দুস্থ ব্যক্তিদের চিকিৎসা সেবার জন্য আর্থিক সহযোগিতা, ইভটিজিং প্রতিরোধ, দুর্ঘটনা এড়াতে পরিবহন সেক্টরের লোকদেরকে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করছেন ইউএনও । প্রশাসনের সর্বস্তরের সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এছাড়াও তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিন পরিদর্শন তার নিত্যদিনের কাজ । বিশেষ করে ভূমিহীন ও গূহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর নির্মাণ কাজ সফল ভাবে বাস্তবায়নের লক্ষে নিরলস কাজ করছেন তিনি । ইতিমধ্যে তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে উপজেলার মানুষের মনের গহীনে স্থান করেছেন বলে জানান এ উপজেলার সুশীল সমাজের ব্যক্তিবর্গরা।
এছাড়া রাত জেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশনায় মনোযোগী করণ, যেকোনো বিষয়ে আর্থিক সহায়তা প্রদান করছেন ইউএনও।
এছাড়াও ত্রাণ কার্যক্রম তদারকি,শিক্ষা,স্বাস্থ্য,কৃষি, মৎস্য,সমাজসেবা বিভাগ, মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে নারী-শিশু নির্যাতন প্রতিরোধ ও উন্নয়ন, একটি বাড়ি একটি খামার প্রকল্পসহ সরকারের সকল সেবা মূলক বিষয়গুলো নিবিড় তদারকি করছেন সমাজের প্রেরণা দানকারী ইউএনও ইমতিয়াজ মোরশেদ।








