ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ১:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় ব্র্যাকের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস”২০২৪ ” উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, April 28, 2024 - 6:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 139 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ – এই প্রতিপাদ্যকে ধারন করে ২৮ এপ্রিল, ২০২৪, রবিবার, সকাল ৮-৩০ ঘটিকায় রাজশাহীর বাঘায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে অফিস হলরুমে আলোচনা সভা ও ফ্লোর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক সেলপ কর্মসূচির অফিসার মোঃ মোমিনুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক বাঘা এলাকা ব্যবস্থাপক( দাবি) মোঃ জহুরুল ইসলাম।

উল্লেখ্য বিনামূল্যে আইনি সেবা প্রদানে সরকারের পাশাপাশি ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা( সেলপ) কর্মসূচি সারাবছর মাঠ পযার্য়ে অভিযোগ গ্রহন, এডিআর ও আদালতে মামলা পরিচালনায় সহায়তা প্রদানের মাধ্যমে নারী ও শিশুদের আইনি সেবা প্রদান করে । বাল্যবিয়ে বন্ধে সামাজিক মবিলাইজেশনের পাশাপাশি আইনি বার্তাও প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দেয়।

ব্র্যাক বাঘা আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে ২০২৪ সনের জানুয়ারি – এপ্রিল ৪ মাসে ৬১ টি অভিযোগ গ্রহন করা হয় এবং এডিআর এর মাধ্যমে ৪৯ টি অভিযোগের সফল নিষ্পত্তি করা হয়েছে।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতারন করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক এলাকা ব্যবস্থাপক প্রগতি মোঃ নাজমুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ মহিউল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ সেলিম হোসেন, হিসাব কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,,শিক্ষা কর্মসূচির মোঃ হযরত আলী স্বাস্থ্য কর্মসূচির মোসাঃ সাগরি খাতুন সহ বাঘা এলাকা অফিসের সকল কর্মসূচির সহকর্মী বৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।