ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৭ তম বার্ষিক সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 29, 2024 - 5:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে জেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আজ সকাল ১১ টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৭ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ ইউসিসিএ লিমিটেড এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ছিলেন উপ-পরিচালক বিআরডিপি ঢাকা জেলা দপ্তর মোহাম্মদ জহিরুল ইসলাম মৃধা

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনসুর আহমেদউপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা উপজেলা বিআরডিপি কর্মকর্তা তাইবুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা প্রমূখ অনুষ্ঠানে প্রধান অতিথি সমবায় সমিতির বিভিন্ন সদস্যদের সমস্যার কথাগুলো শুনেন এবংসমাধানের আশ্বাস দেন ।