যুক্তরাজ্যে Imam and Children Safeguarding ট্রেনিং অনুষ্ঠিত
হেলাল আহমদ বালাগঞ্জ( সিলেট) থেকে:ব্রিটেনের সর্বদলীয় উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম- এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স (AIT) কর্তৃক আয়োজিত Imam and Children Safeguarding ট্রেনিং ২০২৪ বিপুলসংখ্যক উলামায়ে কেরামগণের অংশগ্রহণে সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। গত ২৪ এপ্রিল (বুধবার) পূর্ব লন্ডনের স্থানীয় লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার হলে এই ট্রেনিং অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারম্যান মাওলানা সালেহ আহমদ ভূইয়া’র সভাপতিত্বে ও ট্রেজারার মাওলানা শেখ মনোয়ার হুসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বিশেষ মেহমানদের মধ্যে বক্তব্য রাখেন, টাওয়ার হেমল্যাটস কাউন্সিলের ডেপুটি মেয়র জনাব মায়ূন মিয়া এবং এআইটির এডভাইজারী বোর্ডের সদস্য প্রফেসর আব্দুল কাদের সালেহ।
পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে ট্রেনিং এর কার্যক্রম শুরু করা হয়। সভাপতির উদ্বোধনী বক্তব্যের পরে ইমামদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইষ্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব এবং এ আই টির এডভাইজারী বোর্ডের সদস্য হাফিজ মাওলানা আবুল হোসেন খাঁন।
কাউন্সিলের নির্ধারিত ট্রেইনারের মাধ্যমে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসোসিয়েশনের শতাধিক সদস্যদের ট্রেনিং দেয়া হয়। ট্রেনিং শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রধান করেন মেয়র লুৎফুর রহমান ও অতিথিবৃন্দ।
ইসি মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন খাঁন, মাওলানা হাফিজ হুসাইন আহমদ, মাওলানা কাজী নাসির উদ্দিন মাওলানা ফজলুর রহমান, মাওলানা দিলওয়াল হুসাইন, মাওলানা আবু সুফিয়ান, সুহেল আহমদ, মোহাম্মদ ফরিদ উদ্দিন ও মো. আব্দুল্লাহ প্রমুখ। -বিজ্ঞপ্তি








