ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 21, 2024 - 2:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: তানোর উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকাল ৪ টায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

তানোর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকুল টুডু প্রমুখ।
তানোর উপজেলায় চলতি মৌসুমে ৩২ টাকা কেজি দরে ১৫৬৪ মেট্রিক টন ধান, ৪৫ টাকা কেজি দরে ৫৬২ মেট্রিক টন সিদ্ধ চাল, এবং ৩৪টাকা কেজি দরে ২৭৭ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন,চলতি মৌসুমে এই উপজেলার মোট ২১ জন মিলার চাল দিবেন এবং নিবন্ধিত কৃষক কৃষি এ্যাপের মাধ্যমে বোরো ধান খাদ্য গুদামে দিতে পারবেন।