ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান এর ফলাফল 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 21, 2024 - 5:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 91 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে-২০২৪ আজ (২১মে) মঙ্গলবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদে শামীম আহমেদ মুরাদ ঘোড়া মার্কায় ১৮,৪৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী নাসরিন সুলতানা দিপা আনারস মার্কায় ১১,৫৬৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট এ.এইচ.এম. ওয়াসিম উড়োজাহাজ মার্কায় ১৬,৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী মোঃ ফেরদৌসুর রহমান টিউবওয়েল মার্কায় ১২,৫৮১ পেয়ে পরাজিত হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনামিকা আক্তার হাঁস মার্কায় ২৪,৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী ইয়াসমিন আক্তার কলসি মার্কায় ৯,০৮১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন আজ (২১মে) মঙ্গলবার সন্ধ্যায় প্রাথমিক বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।