ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১০:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কালিয়ায় পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 28, 2024 - 2:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলে কালিয়া উপজেলার পহরডাঙ্গা গ্রামে রাজন সিকদার (৯) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বুধবার (২৮ আগষ্ট) দুপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

রাজন পহরডাঙ্গা গ্রামের শান্ত সিকদারের ছেলে এবং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান আলী সিকদার লাবুর ভাতিজার ছেলে।

স্থানীয় ও পারিবারিকসুত্রে জানাগেছে, পহরডাঙ্গা গ্রামের শান্ত সিকদারের একমাত্র ছেলে রাজন সিকদার বাক প্রতিবন্ধী। বুধবার দুপুরে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

রাজনকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুশি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন ও স্থানীয়রা। রাজনের মৃত্যুতে তার পরিবারসহ আত্মীয় স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।