ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 29, 2024 - 2:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 96 বার

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার  শেখ নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর ক্যাম্পের  দায়িত্বে থাকা বাংলাদেশ সেনা বাহিনীর  কমান্ডো মেজর সাদিক।

দেশের সরকার পতনের পর এটাই প্রথম আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা। এমন পরিস্থিতিতে মির্জাপুরে কোন বড় ধরনের নাশকতা হয় নাই মন্তব্য করেন প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। তবে ভাতগ্রাম ইউনিয়ন  চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম ও তরফপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজ রেজা এবং বাঁশতৈল ইউনিয়ন চেয়ারম্যান হেলাল দেওয়ান বলেন তাদের ইউনিয়নে গরু চুরির ঘটনা ও মাদক ব্যবসায়ীর কথা উল্লেখ করেন।

সরকারী জমি দখল, পৌর শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা,পুকুর খনন করে পর্যাপ্ত পানির সু ব্যবস্থা করা, আবর্জনা ও যানজট মুক্ত শহর, শিক্ষা ব্যবস্থার উন্নতি করা, চিকিৎসা ক্ষেত্রে দালালী বন্ধ সহ আরো অনেক বিষয়ে আলোচনা করা হয়। এ সকল বিষয়ের উপর গুরুত্ব দিয়ে প্রশাসনিক কর্মকর্তারা নির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জাপুর থানার পরিদর্শক( তদন্ত) সালাউদ্দিন আহমেদ, বানাইল ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, জামুর্কী ইউনিয়ন চেয়ারম্যান ডি এ মতিন,লতিফপুর ইউনিয়ন চেয়ারম্যান আলী হোসেন রনি, বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম, নির্বাচন কমিশনার শরিফা বেগম, জনস্বাস্থ্যের বাহার উদ্দিন সহ উপজেলার অন্যান্যা উর্ধতন কর্মকর্তারা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।