ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফরিদপুরে প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান জেলা আইনজীবী সমিতির

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 29, 2024 - 6:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

ফরিদপুর প্রতিনিধি : প্রধান বিচার পতি ড. সৈয়দ রেফাত আহমেদকে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির প¶ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বেলা পৌনে ১ টার দিকে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় সভাক¶ে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে ফরিদপুরের জেলা ও দায়রা জজ জিয়া হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক পিপি অ্যাডভোকেট ওয়ালিয়ার রহমান, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, অ্যাডভোকেট মোঃ শাহজাহান, অ্যাডভোকেট জাহিদ ব্যাপারীসহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নেতৃবৃন্দ প্রধান বিচারপতি মহোদয়ের কাছে দুর্নীতিমুক্ত ¯^চ্ছ বিচার ব্যবস্থা প্রণয়ন করে আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার আহ্বান জানান। তারা ফরিদপুরের ভাঙ্গায় যে সাব আদালত আছে যেখানে ভাঙ্গা, সদরপুর ও নগর কান্দার মামলাগুলো ব্রিটিশ আমলে যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল থাকা ও ফরিদপুর আদালতে স্থান সংকুলান না হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে পরিচালনার জন্য স্থানান্তর করা হয়েছিল তা আবার ফরিদপুর আদালতের সাথে একীভূত করার আহ্বান জানান।

যেহেতু বর্তমানে ফরিদপুরে জায়গার কোন অভাব নেই। প্রধান বিচারপতি মহোদয় দেশের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন ফরিদপুরের আইনজীবীদের দাবি-দাওয়া গুলো পূরণের চেষ্টা করবেন বলে জানান।