ওসমানীনগরের সাদীপুরে শিক্ষা সামগ্রী বিতরন
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি:: ওসমানীনগর উপজেলার হত দরিদ্র পরিবারের ৪ জন মেয়ে শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহযোগিতায়, দাশস্ব ও মানব পাচার ও বাল্য বিয়ের বিরোধে লড়াই !এফ এস টি আই পি” প্রকল্পের আওতায় ৩০ সেপ্টেম্বর ২০২৪ইং সাদীপুর ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুল ইসলাম শামীম। মূল বক্তব্য উপস্থাপন করেন প্রকল্পের সিলেট এর সহকারী কডিনেটর মোহাম্মদ ইউনুছ আলী। ইউপি প্রশাসনিক কর্মকতার্ মারুতি নন্দন দাম এর পরিচালনায় আলোচনায় অংশ গ্রহন করেন ইউপি সদস্য বখতিয়ার হোসেন,
অবিন্দ সুত্রধর, এনাম উদ্দিন, রেখা রানী সুত্রধর, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ওসমানীনগর উপজেলা কমিটির সভাপতি, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, সমাজ সেবক নাহিদ চৌধুরী, উে্যাগতা সালেহ আহম, বাবলী রানী, হিসাব ও কম্পিউটার সহকারী লিমা দাশ, শিক্ষক মতিউর রহমান। শিক্ষা সামগ্রী প্রাপ্তরা হলেন সাদীপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ঈশিতা বে, সামিয়া আজা, বেগম ফজিলাতুননেচ্ছা মাদরাসার ৭ম শ্রেনীর ছাত্রী সাদিয়া আক্তার, সুমাইয়া বেগম তারিন।
তারে কে ব্যাগ, জামিতিবক্স, ক্যালকলেটার, স্কেল, একাধিক খাতা, কলম, কাঠ পিনসিল, কাটার, বাবার, ইত্যাি প্রদান করা হয়। “এফ এস টি আই পি” প্রকল্পের আওতায় ওসমানীনগর উপজেলার সাদীপুর, তাজপুর, গোয়ালা বাজার, উছমানপুর ইউনিয়নে মানব পাচার, বাল্য বিয়ে রোধ ও নারী নির্যাতন প্রতিরোধ এ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।








