ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক কর্মশালা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 22, 2025 - 12:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 121 বার

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-রাংগামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলায় “সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবা মূলক কাজে যুবদের ভূমিকা ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। বুধবার  সকাল ১১ টায় জুরাছড়ি উপজেলায় সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবা মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক কর্মশালা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ:দা:) মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার  পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার অভিক চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুনর রশীদ ভূইয়া, ইমপ্যাক্ট প্রকল্পের সাব এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার শরীফুল হক প্রমুখ।