ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে খেলার আয়োজন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 25, 2025 - 12:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 444 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃরাঙ্গুনিয়া উপজেলার গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্ন এক আয়োজনের মধ্যে দিয়ে রাজাভুবন খন্ডলিয়া পাড়া স্পোর্টিং ক্লাব শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এই টুর্নামেন্টকে ঘিরে প্রায় ২০জন ঝরে পড়া শিক্ষার্থীকে স্কুলমূখী করা হয়।

এসময় তাদের স্কুল ড্রেস পরিহিত মাঠে প্রবেশ করানো হয়। এছাড়া শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমানো ও মাদকমুক্ত সমাজ গঠন এবং ইছামতী নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুক্রবার (২৪ জানুয়ারি) উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন ও স্টুডেন্ট ডেপলাভমেন্ট ফোরামের সার্বিক সহযোগিতায় ভিন্ন এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এস আর এস একাদশ। তাদের প্রতিপক্ষ ছিল হালিমশাহ ক্রিকেট একাদশ।

পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জে বি সি ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মোহাম্মদ ওসমান গনি। প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হাসপাতালের এমডি ডাঃ এটিএম রেজাউল করিম। ফাইনাল ম্যাচের ট্রফি উন্মোচন করেন প্রধান আয়োজক শিক্ষবিদ আবুবকর সিদ্দিকী মোরশেদ প্রধান বক্তা ছিলেন রাজনীতিবিদ রাশেদুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ ধারাভাষ্যকার কমেন্ট্রিতে ছিলেন মো.ফারুক চিকিৎসক সোহেল রানা প্রমুখ।

শেষে চ্যাম্পিয়ন রানার্সআপ ট্রফিসহ বিভিন্ন নৈপুণ্য পারদর্শিতায় খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।