“বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে
মনজু বিজয় চৌধুরী :মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে ২৭ জানুয়ারি সোমবার “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা যুব প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ফরহাত নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
এ সময় তিনি বলেন, তরুণরা দেশের সম্পদ। তরুণদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে।চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে।যুব প্রশিক্ষন কেন্দ্র থেকে তরুণরা প্রশিক্ষন নিতে পারেন।এতে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে, নিজেও স্বাবলম্বী হবেন অন্যরাও সেটা দেখে উৎসাহিত হবে।তাছাড়া মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সহিংসতা থেকে তরুণরা দূরে থাকতে হবে।বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তরুণরা। তরুণরাই গড়ে তুলবে আগামীর সুখী-সমৃদ্ধ দেশ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ।
প্রশিক্ষাণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হিবজুর রহমান সাদমান, তুষ্টি রায়।
এছাড়াও যুব প্রশিক্ষন কেন্দ্রে আজ ২৭ জানুয়ারি সোমবার “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই“ এ প্রতিপাদ্য নিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী কর্মকাণ্ডে/নৈতিকতার অবক্ষয় রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ফরহাত নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।








