ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের জন্মদিন উদযাপন!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 2, 2025 - 7:57 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

সোহানুল হক পারভেজ, রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব এবং রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের জন্মদিন উদযাপন করা হয়েছে।

জানা গেছে,গত ১ ফেব্রুয়ারী শনিবার মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেনের উদ্যোগে আজিজপুর মোড়ে কেক কেটে ও দোয়া মাহফিল করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রনজু আহমেদ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলমা ইউপি ছাত্রদল নেতা রনি আহমেদ, পাঁচন্দর ইউপি ছাত্রদল নেতা রিমন আহমেদ, মামুন হোসেন, যুবদল নেতা সাইদুর রহমান রুবেল রানা, আসাদুল, রাসেদ, পলাশ ও বুলবুলপ্রমুখ।