চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরের চান্দগাঁও ও কর্ণফুলী থানা এলাকা থেকে ছাত্রলীগ-যুবলীগের দুই ‘ নেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেপ্তার করে। তবে পুলিশ ওই দুজনের দলীয় পদ জানাতে পারেনি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, ‘চান্দগাঁও থানার একটি মামলায় ওই দুই নেতাকে আলাদা অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।’
গ্রেফতারকৃতরা হলেন- নগরের খাজা রোডের খরমপাড়া এলাকার দরব আলীর বাড়ির মৃত রাজা মিয়ার ছেলে সাইদ ইমতিয়াজ সানি এবং কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের বেঙ্গার গোষ্ঠি বাড়ির রওশন আলীর ছেলে আহমদ আলী।








