জিটিভির কুয়েত প্রতিনিধি আলাল আহমেদ ওমরাহ পালনে সৌদি আরবে
বিলাল উদ্দিন, কুয়েতঃ বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সাংগঠনিক সম্পাদক ও জিটিভির কুয়েত প্রতিনিধি আলাল আহমেদ। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে কুয়েত ত্যাগ করেন। তিনি ৫ দিন সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনায় অবস্থান করবেন। এ দিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান,বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দীন খোকন, যুগ্ম সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, তরুণ সংগঠক শহিদুল ইসলাম। সাংবাদিক আলাল আহমেদ পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ১৭ ফেব্রুয়ারি কর্মস্হল কুয়েতে প্রত্যার্বতন করবেন। পবিত্র ওমরাহ শেষে সৌদি আরব রিপোর্টাস ফোরামের পক্ষ থেকে ও জিটিভির সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদের সার্বিক তত্ত্বাবধানে সংবর্ধনা প্রদান করা হবে।








