ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 25, 2025 - 4:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার গড়গড়ি ইউনিয়নের শিমুলতলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত নাজমুল হোসেন বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া গ্রামের বাবর আলীর ছেলে। তিনি বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবকলীগের  সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যর ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নাজমুল কে তার শশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অগ্নিসংযোগ, হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে তার বিরুদ্ধে। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুর্থানে দেশের পট পরিবর্তনের পর থেকে সে আত্নগোপনে ছিল।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান,গোপন তথ্যের ভিত্তিতে নাজমুলের শশুর বাড়ীতে অভিযান পরিচালনা করে আটক করে থানায় নিয়ে আসা হয়।দেশের পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে অগ্নিসংযোগ , হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে ।