ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইস্টার্ন ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের (ইইউএফজে) কমিটি গঠন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 3, 2025 - 7:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 426 বার

রাহাত রওশন আখন্দ: আমিনা আক্তারকে সভাপতি ও রাহাত রওশন আখন্দকে (দৈনিক নবোদয়) সাধারণ সম্পাদক করে ইস্টার্ন বিশ্ববিদ্যালয় জার্নালিস্ট ফোরামের (ইইউএফজে) কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (০৩ মার্চ ) দুপুরে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে ১৬ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির সমন্বয়ককারী জনাব মোহাম্মদ রফিউসান, উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, সহ-সভাপতি হলেন মোসাঃ মাহফুজা পারভিন , যুগ্ম-সম্পাদক আমানত হোসেন লাবিব ও নুসরাত জাহান মিম এবং সাংগঠনিক সম্পাদক মিথিলা নাহার তন্দ্রা।
এছাড়া কমিটির কোষাধ্যক্ষ হলেন জুনায়েদ আল মাকছুদ , ব্র্যান্ডিং এবং ক্রিয়েটিভ সম্পাদক সাইদুর মৃধা, দপ্তর সম্পাদক রিফাত আল মামুন, ইভেন্ট সেক্রেটারি সাহিদুর হাসান মাহমুদ, প্রচার সম্পাদক সুমাইয়া আক্তার রুমি , জনসংযোগ সম্পাদক মোফাজ্জল হোসেন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- নাফাতুল জান্নাত নাবিলা, সাদিয়া জান্নাত মেঘলা, সাদিয়া জাহান অপেক্ষা, উম্মে হাবিবা।