নাচোলে গণসংহতি আন্দোলনের ইফতার মাহফিল ও আহ্বায়ক কমিটি ঘোষণা
মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে গণ সংহতি আন্দোলনের ইফতার মাহফিল ও আব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৫টায় উপজেলা জনতা ব্যাংকের মার্কেটে নিজস্ব অফিস কক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় নাচোল উপজেলা শাখার আয়োজনে । ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা গণসংহতির আন্দোলনের সদস্য সচিব জুয়েল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহিন আলম,প্রভাষক, তোহরুজ্জামান তুষার, ব্যবসায়িক,কামাল হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি পরে নাচোল উপজেলা গণসংহতি আন্দোলনে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
নাচোল উপজেলা শাখার আহ্বায়ক হলেন মোঃ নুরুদ্দিন, যুগ্ন আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব চাঁদ মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব মোঃ রবিউল আলম টুয়েল,সাংগঠনিক সম্পাদক কেতাবুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল হোসেন,দপ্তর সম্পাদক মোঃ সানাউল্লাহ, ক্রীড়া সম্পাদক, সাইদুর রহমান, নির্বাহী সদস্য মোঃ রুস্তম আলী, মোঃ হুমায়ুন, খাদেমুল ইসলাম,
প্রধান অতিথি কমিটি ঘোষণা পরের বলেন সঠিকভাবে দায়িত্ব পালন করে দলকে সামনের দিগে এগিয়ে নিয়ে মাঠে থাকার পরামর্শ দেন নেতাদের।








