ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে ইউএনও মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, March 12, 2025 - 1:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানকে
বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ১১ মার্চ বিকেল ৩ টায় উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে বিদায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা প্রদানকালে ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক (রাজু), সাধারণ সম্পাদক মাসুদ সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি
এম এ মালেক, সম্পাদক আবু মুছা স্বপন, মডেল প্রেস ক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, সম্পাদক রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সিনিয়র সাংবাদিক নুরুল,সাংবাদিক আমজাদ হোসেন, সাইদুর রহমান, মুমিনুল ইসলাম, নারী সাংবাদিক
শাহিনা ইয়াসমিন, ছাত্র প্রতিনিধি সাজিদ বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকাল ৪ টায় ধামইরহাট অফিসার ক্লাব,পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের উদ্যোগে পৃথক ভাবে বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমান শাওনকে সম্মাননা প্রদান করা হয়েছে।