ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ১২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে সিটি ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, March 12, 2025 - 2:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 122 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে সিটি ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এই ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ঔষধ রাখার অভিযোগে ফার্মেসির মালিককে দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে আজ বিকেলে মডেল থানার জিনজিরা ইউনিয়নের গোলাম বাজার রোডে মসজিদ মার্কেটে ওই সিটি ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারি মোঃ কামরুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে সিটি ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় ওই ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ঔষধ রাখার অপরাধে ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

এ ব্যাপারে কেরানীগঞ্জের রাজস্ব সার্কেল (দক্ষিণ) ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, কেরানীগঞ্জে কোথাও কেউ নকল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করতে পারবে না। যেখানেই এ ধরনের ঔষধ পাওয়া যাবে সেখানেই ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হবে।