ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে আধুনিক মাছ চাষে খাদ্য ও পানি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, April 18, 2025 - 12:55 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

শরিফুল ইসলাম বাবুল, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আধুনিক মাছ চাষে খাদ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে ও ২০২৪-২০২৫ অর্থবছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় (১৭ এপ্রিল) বৃহস্পতিবার কৃষি হলরুমে ১ দিনের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন অঞ্চলের ২০ জন মাছ চাষী উপস্থিত ছিলেন।

আধুনিক মাছ চাষে খাদ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ , সিনিয়র সহকারী পরিচালক জেলা মৎস্য কর্মকর্তা দপ্তর মো. কামরুজ্জামান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রশিক্ষণে সঠিক ভাবে মাছ চাষে করণীয়, খাদ্য তৈরির নিয়ম,পানি ব্যবস্থাপনা, মাছের রোগ বালাই হলে করনীয়সহ মৎস্য চাষীদের মাছ চাষে খরচ কমিয়ে আনা এবং অধিক মুনাফা অর্জনে করণীয় বিভিন্ন আধুনিক কর্ম পরিকল্পনা দিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান।

উপস্থিত মৎস্য চাষীদের আধুনিক কার্যকর বিভিন্ন পরামর্শ দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ ও সিনিয়র সহকারী পরিচালক জেলা মৎস্য কর্মকর্তা দপ্তর মো. কামরুজ্জামান জুয়েল। এ সময় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক যেকোনো প্রয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার নিতে পরামর্শ দিয়েছেন। প্রয়োজনে মৎস্য চাষ বিষয়ক যে কোন পরামর্শের জন্য ১৬১২৬ এই নাম্বারে অফিস টাইমে ফোন করারও পরামর্শ দিয়েছেন।