ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে তিন অপহরণকারী গ্রেফতার :অপহৃত উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 30, 2025 - 12:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 63 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অপহরণ করে মুক্তিপন দাবির ঘটনায় তিন অপহরনকারীকে গ্রেফতার ও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র‍্যাব-১০। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ মেহেদী মৃধা (৩৭),মোঃ আবুল কালাম আজাদ(৩৬) ও মোঃ নাজমুল (৩০)। উদ্ধার হওয়া ব্যক্তির নাম মোঃ খোরশেদ (৩৫)।

র‍্যাব-১০ সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২৬ এপ্রিল বিকালে অপহৃত মোঃ খোরশেদ শেখ তার ছোট ভাই মোঃ আকবর শেখের বাসা দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ হতে নিজের বাসা আশুলিয়াতে যাওয়ার জন্য বের হয়।

একই তারিখ বিকালেই তাকে তেঘরিয়া বাস স্ট্যান্ড হতে উক্ত অপহরণকারীরা অপহরণ করে মোবাইলে তার ছোট ভাইকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। পরবর্তীতে অপহৃত খোরশেদের ছোট ভাই আকবর দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় গত ২৯ এপ্রিল একটি মামলা দায়ের করেন। অপহরণের এই বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত খোরশেদকে উদ্ধার ও অপহরণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় চুনকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত মেহেদী মৃধা, আবুল কালাম আজাদ, মোঃ নাজমুলকে গ্রেফতার করে এবং তাদের দেওয়া তথ্য মতে অপহৃত খোরশেদকে এসময় উদ্ধার করা হয়।