ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জ মহান মে দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 1, 2025 - 9:58 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 138 বার

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদা শ্রমও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগেমহান মে দিবস পালিত হয়েছে । আজ সকাল ১১ টায় উপজেলা ভবন চত্বর এলাকা থেকে একটি রেলি বের হয়। র্যালীটিরনেতৃত্ব দেন কেরানীগঞ্জেউপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া । পরে উপজেলা পরিষদ ভবন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক তামান্না মাহামুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো.আব্দুল গনি .

কেরানীগঞ্জ উপজেলা বি আর ডিপি চেয়ারম্যান ওলিউল্লাহ সেলিম . কেরানীগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ,শ্রমিক ও এলাকার গণ্যমান্যগণ এই অনুষ্ঠানে বক্তব্য দেন। শ্রমিকদের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারে সবাই কে সোচ্চার হওয়ার জন্য প্রধান অতিথি আহ্বান জানান।