ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে (জিআই) পণ্য স্বীকৃতি পেল কালী দাসের সন্দেশ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 1, 2025 - 10:00 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 279 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের শত বছরের ঐতিহ্য জামুর্কীর কালীদাসের সন্দেশ জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বুধবার জেলা প্রশাসক শরীফা হক ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের কাছ থেকে এই স্বীকৃতি সনদ গ্রহণ করেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী বাজার নামক স্থানের পশ্চিম পাশে সাদামাটাভাবে এই দোকানের দেখা মিলবে। যে কোন অনুষ্ঠানে, চলার পথে  বা উদ্দেশে নিয়েই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসে  এই সন্দেশ কিনতে। চিনির ও গুড়ের সন্দেশ বেশি প্রিয় সব শ্রেনীর মানুষের কাছে। এছাড়াও বর্তমানে দই মিষ্টিও বিক্রি করেন তারা।

প্রায় শত বছর ধরে এই উপজেলাসহ দেশব্যাপী এই সন্দেশের সু-খ্যাতি রয়েছে কালীদাসের সন্দেশ হিসেবে। আজ পর্যন্ত এর গুণগত মান নিয়ে কখনো প্রশ্ন উঠেনি কারোর।

সমর সাহা বর্তমানে দোকানটি পরিচালনা করেন। তার বাবাও এই দোকান পরিচালনা করতেন। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় দোকানের মালিক এবং স্থানীয়দের মধ্যে খুশির জোয়ার বইছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের চেষ্টায় মির্জাপুরবাসীর চাওয়াকে সরকার স্বীকৃতি দিয়েছে। এটা এই এলাকার জন্য অনেক বড় প্রাপ্তি।