ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 1, 2025 - 10:01 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 104 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘা উপজেলায় চলতি অর্থ বছরে রবি মৌসুমে চাষাবাদ ও ফসল আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে ৭শত ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি।

এসময় উপজেলার ২ টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন কৃষি অফিসার ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, খরিপ ১/২০২৫-২৬ মৌসুমে পাট ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ৭শত ৫০ জন কৃষকদের মাঝে প্রথমদিনে ৫ কেজি ডেপ বীজ ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।